1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিএমপি পরিদর্শনে অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ডিএমপি পরিদর্শনে অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের

প্রতিনিধি

কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস), সাভার সেনানিবাস পরিচালিত অফিসার্স মিলিটারি পুলিশ কোর্স (ওএমপিসি)-৫৯ এর ৪৩ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

আজ রবিবার (১২ মার্চ ২০২৩ খ্রি.) সকাল থেকে ডিএমপি হেডকোয়ার্টার্স, ট্রাফিক কন্ট্রোল রুম, ৯৯৯ ইউনিট পরিদর্শন ও ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন ৪৩ জন কর্মকর্তা।

দিনের শুরুতে ডিএমপি হেডকোর্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনাল কার্যক্রম, মহানগরের অপরাধ, প্যাট্রোল, তল্লাশি ইত্যাদি বিষয়ে বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন যুগ্ম-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এর আগে ডিএমপির সাংগঠনিক কাঠামো, প্রচলিত আইনের প্রয়োগ ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার ইতিহাস তুলে ধরেন যুগ্ম-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ জাকির হোসেন খান পিপিএম।

এরপর ট্রাফিক পুলিশের ল’ এনফোর্সমেন্ট, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক পুলিশের চ্যালেঞ্জসহ সার্বিক কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।

পরে, প্রশিক্ষণার্থীগণ ট্রাফিক কন্ট্রোল রুম ও ৯৯৯ ইউনিট পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!