1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

প্রতিনিধি

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘটনা ঘটে। এসময় তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে উপস্থিত সবার অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায়, তিনি কাঁপতে থাকেন। এসময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের তাকে ধরতে বলেন। তিনি জানান, একটু মাথা ঘুরছে। এর কিছুক্ষণ পরই নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, কিছু হয়নি, আমি ভালো আছি। এরপর চেয়ারে বসে বক্তব্য শেষ করেন।
স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো তিনি বক্তব্য শেষ করারা আগে একটু বিশ্রাম নেবেন। কিন্তু তিনি হাত তুলে বললেন ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমরা আবেগী হয়ে পড়েছিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!