1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় গরু অনুপ্রবেশের অভিযোগ, উদ্বেগে খামারিরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় গরু অনুপ্রবেশের অভিযোগ, উদ্বেগে খামারিরা

প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে আনা এসব গরু দ্রুত ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী সড়কে ভারতীয় গরু পরিবহনের দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন যানবাহনে এসব গরু বহনের অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্ত, আমজানখোর, ধনতলা ইউনিয়ন এবং রানীশংকৈলের ধর্মগড় ও জগদ্দল সীমান্ত দিয়ে এসব গরু প্রবেশ করছে।

এদিকে ভারতীয় গরুর অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। তাদের আশঙ্কা, বিদেশি গরু বাজারে প্রবেশ করলে দেশীয় গরুর দাম কমে যাবে এবং ক্ষতির মুখে পড়বেন স্থানীয় খামারিরা।

তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি চলছে এবং কোনো ধরনের চোরাচালান ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক জানান, বিষয়টি আগে তার জানা না থাকলেও ভিডিও দেখে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!