1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁও একটি ফুলের বাগান, সব ধর্মের মানুষই তার সৌন্দর্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ঠাকুরগাঁও একটি ফুলের বাগান, সব ধর্মের মানুষই তার সৌন্দর্য

প্রতিনিধি

জীবনকে মানবসেবা ও জনকল্যাণে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমি জনগণের শাসক হতে চাই না, সেবক হতে চাই। আপনারা নিশ্চিন্ত থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার পৌর শহরের হাজীপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ছোটবেলা থেকেই ছাত্রজীবনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমৃত্যু মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার দোয়া কামনা করি।

তিনি আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত গাড়ি, বাড়িসহ কোনো ধরনের ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করব না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য। রাষ্ট্রের যে বরাদ্দ জনগণের জন্য আসবে, তার সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করব ইনশাআল্লাহ। জনগণের প্রয়োজন ও অভিযোগ জানতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে দেলাওয়ার বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশ ও রাষ্ট্রকে নবী-রাসুল (সা.) প্রদর্শিত আদর্শ ও খলিফায়ে রাশেদিনের ন্যায় ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে চাই।

তিনি ঠাকুরগাঁওকে একটি ফুলের বাগানের সঙ্গে তুলনা করে বলেন, এই বাগানের প্রতিটি ফুল হলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সব ফুল মিলেই একটি সুন্দর, পরিস্ফুটিত ও সুগন্ধিময় বাগান তৈরি হবে।

শেষে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!