1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। গুস্তাভো পেত্রো নিজে এক সময় সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি হুমকি দিয়েছেন, ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় যদি যুক্তরাষ্ট্র সহিংস এমন কিছু করে তাহলে তার জবাব দেওয়া হবে।

পেত্রো বলেছেন, “আমি শপথ করেছিলাম কখনো আর অস্ত্র স্পর্শ করব না। কিন্তু দেশের জন্য আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।” গুস্তাভো পেত্রো ট্রাম্পের একজন কট্টোর সমালোচক। ট্রাম্প দাবি করে থাকেন, কলম্বিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রের পাঠায়। এই অজুহাতে কলম্বিয়ায় একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প ও গুস্তাভো প্রায়ই একে অপরকে অপমান করে কথা বলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের হুমকি বেশি শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর গুস্তাভোকে ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি যেন তার নিজের দিকে খেয়াল রাখেন।

গুস্তাভোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “কলম্বিয়া খুবই অসুস্থ। এটি চলে এক অসুস্থ মানুষের দ্বারা। যিনি কোকেন উৎপাদন এবং সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। কিন্তু তিনি বেশিদিন আর এটি করতে পারবেন না।” দেশের সাধারণ মানুষের ওপর বিশ্বাস আছে উল্লেখ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “আমার জনগণের ওপর প্রচুর বিশ্বাস রয়েছে। এ কারণে আমি দেশবাসীকে আহ্বান জানিয়েছি প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কোনো ধরনের অবৈধ সহিংসতা থেকে যেন তারা প্রেসিডেন্টকে রক্ষা করেন।”

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!