1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

প্রতিনিধি

ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রাজ্জাক ও করিম নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তায় বিদ্যুতের লাইন বন্ধ রেখে কাজ চলছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে লাইন চালু হয়ে গেলে নজরুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছি। আহতদের স্থানীয়রা আমাদের আগেই অন্য হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!