1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের নিয়ে যাওয়া হয়, অপহৃত জেলেরা মাছ ধরার পর উপকূলে ফিরছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

তিনি বলেন, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

অপহৃত জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি নৌকায় মাছ শিকার করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, রাতে ৫টি ট্রলার একসঙ্গে ফিরছিল, হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই স্পিডবোট নিয়ে এসে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে নৌকাসহ ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসে।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসি। এ কারণে মাঝেমধ্যে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির কাছে ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গাসহ ৭৩ জেলেকে দীর্ঘদিন পর ফেরত দেয় আরকান আর্মি। বিজিবি সূত্র জানিয়েছে, গত ১ বছর সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদীর সীমানা থেকে নিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। যাদের মধ্যে ২৮০ জনের অধিক ফেরত এলেও বাকিদের কোনো হদিস নেই, ফলে উদগ্রীব হয়ে আছেন তাদের স্বজনেরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!