1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেকনাফে এক জালেই ধরা পড়ল ১০৯ মণ মাছ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

টেকনাফে এক জালেই ধরা পড়ল ১০৯ মণ মাছ

প্রতিনিধি

টেকনাফে এক জালেই ধরা পড়ল ১০৯ মণ মাছ
কক্সবাজার টেকনাফে সাগরে এক জালে ধরা পড়েছে প্রায় ১০৯ মণ মাছ। স্থানীয়ভাবে ‘ছুরি’ নামে পরিচিত মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ওই দিন বিকেলের দিকে জাল টেনে কূলে ফিরলে মাছগুলো পাওয়া যায়।

মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছগুলো প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছগুলো শুঁটকিতে রুপান্তরিত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদরাসা পরিচালনা করি। প্রত্যেক মাদরাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদরাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। এসময় এই মাছগুলো পেয়েছি। প্রতি বছর আমার জালে এমন সময় প্রচুর মাছ ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।

জালের মাঝি মো. ইসলাম বলেন, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। শরিবার সকাল ৮টায় মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়ায় আমরা সত্যিই অনেক খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!