1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন

প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ছয়জনকে মঙ্গলবার সকালে পাশাপাশি কবরস্থ করা হয়েছে। জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার ভোরে মরদেহগুলো গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের শেষবারের মতো দেখতে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করেন। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং কয়েক হাজার মানুষ অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়ার কথাও জানানো হয়েছে।

রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। একই গ্রামের একাধিক মানুষের মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন থাকবে।

উল্লেখ্য, সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!