1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইল পিটিসিতে ফায়ারিং ট্রেনিংয়ে গুলিবিদ্ধ ট্রেইনি কনস্টেবল, ঢামেকে উন্নত চিকিৎসা চলছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইল পিটিসিতে ফায়ারিং ট্রেনিংয়ে গুলিবিদ্ধ ট্রেইনি কনস্টেবল, ঢামেকে উন্নত চিকিৎসা চলছে

প্রতিনিধি

টাঙ্গাইল: জেলা পুলিশের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং ট্রেনিং চলাকালীন দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) মো. মাসুম। সোমবার (১৯ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে।

মোহেরা পিটিসি হেডকোয়ার্টার্সের এআইজি মারুফ আব্দুল্লাহ এবং এসআই তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মো. মাসুমের পিঠের বাম পাশের কাঁধে লাগে।

ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়। প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য র‍্যাবের হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত টিআরসি নম্বর-২৬৫২০৪, বর্তমানে মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থার অবস্থা আশঙ্কাজনক, এবং তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত ঘটনা বলে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!