1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাকা নিয়ে এক দোকানের চাবি তিনজনকে দিয়েছেন চেয়ারম্যান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

টাকা নিয়ে এক দোকানের চাবি তিনজনকে দিয়েছেন চেয়ারম্যান

প্রতিনিধি

দোকান ঘর বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সচিবের বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে চরম হতাশায় ভুগছেন ভুক্তভোগীরা। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভুক্তভোগী মো. মনিরুজ্জামান মিয়াসহ কয়েকজন জানান, ২০২৫ সালের জুলাই মাসে সুলতানপুর ইউনিয়নের রামনগর বাজারে সরকারি খাস জমির ওপর ৩৬টি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান সচিব। দোকানগুলো বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ জনের কাছ থেকে নেন অন্তত দুই কোটি টাকা। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হলে তা বরাদ্দ দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে পছন্দের ৩৬ জনকে বরাদ্দ দেন। বাকি ৪৪ জনের কোটি টাকা আত্মসাৎ করে ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে।

ভুক্তভোগী মো. সম্রাট বলেন, চেয়ারম্যান আশিকুর রহমান সচিব একেকটি দোকানঘর দেখিয়ে ২ থেকে ৩ জনের কাছ থেকে টাকা নিয়েছে। ২ লাখ টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্তও তিনি নিয়েছেন। প্রথমে আমরা বুঝতে পারিনি। কিন্তু দোকান বরাদ্দ দেওয়ার সময় তিনি নানান টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি এক দোকানের চাবি ২ থেকে ৩ জনকে দেয়। পরে দোকান খুলতে গিয়ে দোকানদারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে আমরা বুঝতে পারি যে আমরা চেয়ারম্যানের প্রতারণার শিকার হয়েছি।

তিনি আরও বলেন, সর্বশেষ চেয়ারম্যানের পছন্দের ৩৬ জন তাদের দোকান বুঝে পেয়েছে। কিন্তু আমরা ৪৪ জন প্রতারণার শিকার হয়ে হতাশায় দিন কাটাচ্ছি। চেয়ারম্যান আমাদের টাকাও ফেরত দিচ্ছে না, দোকানও দিচ্ছে না। এ ঘটনায় প্রতিকার চেয়ে আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান সচিব বলেন, অভিযোগকারীরা স্বেচ্ছায় বাজারের উন্নয়নের জন্য কিছু টাকা দান করেছেন। এ দানের বিপরীতে তাদের দোকান ঘর দিতে হবে এমন কোনো কথা ছিল না। তারা যদি দানের টাকা ফেরত চায় তাহলে আমি ফেরত দেব।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, সরকারি খাস জমিতে দোকানঘর নির্মাণ ও টাকা লেনদেনের এখতিয়ার ইউপি চেয়ারম্যানের নেই। তদন্তসাপেক্ষে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!