1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাকা জমিয়ে স্বপ্নপূরণের আশায় ৩০০ ফিটে দিনমজুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

টাকা জমিয়ে স্বপ্নপূরণের আশায় ৩০০ ফিটে দিনমজুর

প্রতিনিধি

টাকা জমিয়ে স্বপ্নপূরণের আশায় ৩০০ ফিটে দিনমজুর
মাত্র ৬০০ টাকা হাজিরায় শ্রম বেচেন মাসুম ফরাজি। এ উপার্জনেই চলে তার সংসার। কিন্তু তারেক রহমানের নিজ দেশে ফেরার কথা শুনে টাকা জমাতে শুরু করেন পঞ্চাশোর্ধ এই দিনমজুর। ছবিতে দেখা বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দুই নয়নজুড়ে দেখার আশায় ছয়দিনের মজুরি জমিয়ে আগেভাগেই ঢাকায় আসেন তিনি। তার মতো আরও অনেক শ্রমজীবীর দেখা মেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায়।

দীর্ঘ নির্বাসন শেষে স্বদেশে ফেরা তারেক রহমানকে এখানেই বরণ করে নিতে প্রস্তুত বিএনপি। অল্প সময়ের মধ্যেই ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা মঞ্চে আসবেন দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন তিনি। তার অপেক্ষায় লাখো নেতাকর্মী।

নির্দিষ্ট সময়ের আগেই বৃহস্পতিবার ৩০০ ফিট সড়ক পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে মুখরিত গোটা এলাকা। সংবর্ধনাস্থলসহ সড়কজুড়ে লাখো নেতাকর্মীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও আসছেন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা। এ যেন ঈদের আমেজ বইছে তাদের মনে। এই ভিড়ে দেখা মেলে মাসুম ফরাজির। শরীরে ধানের শীষ মোড়ানো এই বিএনপিপ্রেমীর সঙ্গে ছবি তোলেন অনেকে।

মাসুম ফরাজির বাড়ি বাগেরহাটের শরণখোলায়। কাজ করেন দৈনিক হাজিরায়। ৩০০ ফিটে আসার কারণ জানতে চাইলেই কেঁদে ওঠেন তিনি। মাসুম ফরাজি  বলেন, ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। আমার পুরো পরিবার এ দলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই এখানে আসা।

তিনি বলেন, ছয়দিনের হাজিরা জমিয়ে তিন হাজার টাকা নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছি। বুধবার সকালে এখানে পৌঁছাই। কিন্তু মানুষের ভিড়ে সংবর্ধনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারিনি। তারেক রহমানকে ছবিতে দেখে আসছি। বাস্তবে দেখার আশা নিয়ে এতদূর থেকে এলাম। কিন্তু একনজর না দেখলে কষ্ট রয়ে যাবে আজীবন। এসব বলে কান্নায় ভেঙে পড়েন এই দিনমজুর।

আরেক বিএনপিপ্রেমী ইয়াছিন। তিনি এসেছেন রংপুর থেকে। কিন্তু জনস্রোত ঠেলে সংবর্ধনাস্থল পৌঁছাতে না পেরে ৩০০ ফিট সড়কের প্রবেশপথে লাগানো বড় পর্দার সামনে বসে তারেক রহমানকে দেখার অপেক্ষা করছেন। দীর্ঘ আকাঙ্ক্ষা বা প্রতীক্ষার অবসানের সাক্ষী হতেই তিনি এসেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!