1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি শহর পরিদর্শনে যাচ্ছেন বাইডেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি শহর পরিদর্শনে যাচ্ছেন বাইডেন

প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন আগামীকাল শুক্রবার টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি’র রোলিং ফর্ক পরিদর্শনে যাবেন।
টর্নেডোয় এখানে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা পরিদর্শন এবং মিসিসিপি’র জনগণের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।
গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির কয়েকটি শহরে টর্নেডো আঘাত হানে। বিশেষকরে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় দ’ুহাজার লোকের শহর রোলিং ফর্ক লন্ডভন্ড হয়ে যায়। শহরের বাড়িঘরগুলো টুকরো টুকরো, ভবনগুলো চ্যাপ্টা এবং গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
রেডক্রসের একজন কর্মকর্তা রোলিং ফর্ক শহরটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।
রেডক্রস শহরটিতে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।

এর কর্মকর্তা জন ব্রাউন আরো বলেন, মনে হচ্ছিল শহরটিতে বোমা ছোঁড়া হয়েছে।
বাইডেন রোববার মিসিসিপির জন্যে ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্যে সহায়তা উন্মুক্ত করেছেন।
উল্লেখ্য, আবহাওয়ার ভয়াবহ রূপ টর্নেডো বিষয়ে আগে থেকে ধারনা পাওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রে বিশেষকরে মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!