1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘টক্সিক’ নিয়ে বির্তক, যশের পুরনো মন্তব্য ভাইরাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘টক্সিক’ নিয়ে বির্তক, যশের পুরনো মন্তব্য ভাইরাল

প্রতিনিধি

‘টক্সিক’ নিয়ে বির্তক, যশের পুরনো মন্তব্য ভাইরাল
দক্ষিণী মেগাস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ট্রেলার বা ঝলক প্রকাশের পরপরই ছবির ‘টক্সিক’ বিষয়বস্তু নিয়ে সাধারণ দর্শক ও সমালোচকদের মধ্যে বিভাজন দেখা গেছে। এরই মাঝে ভাইরাল হয়েছে যশের পুরোনো একটি মন্তব্য। যশের সেই আগের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করছেন।

সিনেমাটির ঝলকে দেখা যায়, রণক্ষেত্রের মাঝে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মাঝে কেন এমন যৌনদৃশ্য ব্যবহার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সমালোচকদের দাবি, এই দৃশ্যটি কেবল দর্শক টানার জন্য সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আদতে নারীবিদ্বেষী মানসিকতাকে উসকে দেয়। এমনকি নেটপাড়া থেকে এই দৃশ্য সরিয়ে ফেলার দাবিও উঠেছে।

বর্তমান বিতর্কের মাঝেই ভাইরাল হয়েছে যশের এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনও দৃশ্যে কোনও দিন অভিনয় করব না, যা আমি আমার বাবা ও মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’

সামাজিক মাধ্যমে যখন এক পক্ষ যশের সমালোচনায় মুখর, অন্য পক্ষ তখন তার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ভক্তদের দাবি, সময়ের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়। অভিনেতার বিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কারও মতে, পুরো সিনেমা না দেখে কেবল একটি দৃশ্য দিয়ে বিচার করা ঠিক নয়।

তারকাবহুল ‘টক্সিক’ এই ছবিতে যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন একঝাঁক তারকা— কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দীকী। অনেকেরই ধারণা, এই সিনেমাটি হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমার রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!