1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝুঁকিপূর্ণ উচ্চচাপ গ্যাসলাইন উচ্ছেদে বাধা, গ্রাহকদের সতর্ক করল তিতাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝুঁকিপূর্ণ উচ্চচাপ গ্যাসলাইন উচ্ছেদে বাধা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

প্রতিনিধি

রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় **উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন উচ্ছেদে বাধা** দেওয়ার ঘটনা ঘটেছে। অবৈধভাবে নেওয়া এই গ্যাস সংযোগ যেকোনো সময় **বিস্ফোরণসহ ভয়াবহ দুর্ঘটনা ও জানমালের বড় ক্ষতির কারণ হতে পারে** বলে আশঙ্কা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে এলাকাবাসী ও গ্রাহকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৪ জানুয়ারি) তিতাস গ্যাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তিতাস জানায়, গত ১২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পলাশপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, দনিয়া টিবিএস থেকে ঢাকামুখী সিটি সেন্ট্রাল ডিআরএসগামী **উচ্চচাপবিশিষ্ট ১৬ ইঞ্চি ব্যাসার্ধের (১৫০ পিএসআইজি) মূল গ্যাসলাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চির একটি সংযোগ** নেওয়া হয়েছে। এই সংযোগের মাধ্যমে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আবাসিক কাজে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন।

অভিযান চলাকালে উক্ত অবৈধ গ্যাসলাইন অপসারণের চেষ্টা করা হলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে তিতাসের কয়েকজন কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন। এছাড়া এক কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তাজনিত কারণে আভিযানিক দলটি **উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনটি উচ্ছেদ না করেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়**। ফলে এলাকাটিতে ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমন অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পলাশপুর এলাকার বাসিন্দাদের ওই অবৈধ উচ্চচাপ লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তিতাস। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, **এই অবৈধ উচ্চচাপ লাইন থেকে গ্যাস গ্রহণের ফলে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা প্রাণহানি ঘটলে তার দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বহন করবে না**।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!