1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝালকাঠি পৌরসভার ১৫৫ কোটি টাকার বাজেট পেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝালকাঠি পৌরসভার ১৫৫ কোটি টাকার বাজেট পেশ

প্রতিনিধি

নতুন কোন কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।
বাজেটে আয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকা। ব্যায় ধরা হয়েছে ১৫৫ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫৭৬ টাকা এবং সমাপনী ঘাটতি দেখানো হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৪২৪ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্যানেল মেয়র তরুণ কর্মকার, পৌরসভার সচিব শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দেজা হারুন।
পৌর মেয়র তার বাজেট বক্তৃতায় জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে পৌরসভায় নতুন পার্ক নির্মাণ, মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা ফেলার ডাম্পিংস্টেশনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলেও অভিমত ব্যক্ত করেন মেয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!