1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রতিনিধি

বাংলাদেশ ও আলজেরিয়া-এর মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন এবং যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে দুই দেশের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে জ্বালানি, শিক্ষা ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন এবং দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ সময় জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, ভিসা সহজীকরণ এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

উভয়পক্ষই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!