1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেফরি এপস্টিন-এর কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশে নতুন বিতর্ক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

জেফরি এপস্টিন-এর কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশে নতুন বিতর্ক

প্রতিনিধি

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন-এর একটি কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। তবে চিরকুটটির সত্যতা নিয়ে এখনো নিশ্চিত নয় মার্কিন বিচার বিভাগ। নথিটিতে কোনো তারিখ বা স্বাক্ষরও নেই।

প্রকাশিত চিরকুটে লেখা রয়েছে, “তারা কয়েক মাস ধরে আমার বিরুদ্ধে তদন্ত করেছে—কিন্তু কিছুই পায়নি।” আরও লেখা ছিল, “বিদায় বলার জন্য নিজের সময় নিজে বেছে নিতে পারাটা ভাগ্যের বিষয়।”

এই নথিটি সামনে আনেন এপস্টিনের সাবেক কারাসঙ্গী নিকোলাস তারতাগলিওন। সাবেক এই পুলিশ কর্মকর্তা দাবি করেন, ২০১৯ সালের জুলাইয়ে এপস্টিন আত্মহত্যার চেষ্টা করার পর তিনি তাকে উদ্ধার করেছিলেন এবং পরে নিজের বইয়ের ভেতরে ওই চিরকুটটি খুঁজে পান।

দ্য নিউইয়র্ক টাইমস প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। সংবাদমাধ্যমটির আবেদনের পর আদালত চিরকুটসহ সংশ্লিষ্ট নথি জনসমক্ষে প্রকাশ করে। বিচার বিভাগও স্বচ্ছতার স্বার্থে এতে আপত্তি জানায়নি।

তবে মার্কিন বিচার বিভাগ আদালতে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, চিরকুটটির বিষয়বস্তু বা সত্যতা সম্পর্কে সরকারের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। ফলে এটি বৈধ কি না, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

২০১৯ সালে যৌন পাচারের মামলায় বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় নিউইয়র্কের কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টিনকে। সে সময় সরকারি ময়নাতদন্তে বলা হয়, তিনি আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যু ঘিরে শুরু থেকেই নানা ষড়যন্ত্র তত্ত্ব ও বিতর্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে মার্কিন বিচার বিভাগ জানায়, এপস্টিনকে হত্যা করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কারাগারের সিসিটিভি ফুটেজেও তার সেলে অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি বলে দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!