1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ

প্রতিনিধি

জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ
স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌ‌দি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনে ফাঁকে সাক্ষাৎ করে‌ন ইসহাক-‌তৌ‌হিদ। রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসি’র সিএফএম-এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে-উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।

গত বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এর আগে, গত রোববার তারা টেলিফোনে কথা বলেন।ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন।

উ‌ল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ রা‌তে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!