1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাইযোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুলাইযোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন

প্রতিনিধি

জুলাইযোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন
জুলাইযোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাইযোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

এসময় সচিব বলেন, জুলাইযোদ্ধাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটি নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি। যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। যেসব জুলাইযোদ্ধারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

তিনি অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

মাহবুবা ফারজানা বলেন, প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এ কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব।

অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মো. মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০ জন জুলাইযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!