1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদের পরিচয় শনাক্তে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলন চলছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জুলাই শহীদের পরিচয় শনাক্তে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলন চলছে

প্রতিনিধি

পরিচয় শনাক্তে জুলাই অভ্যুত্থানে নিহতদের মরদেহ রায়ের বাজার কবরস্থান থেকে উত্তোলন কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলনের কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি।

বিষয়টি নিশ্চিত করে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, দ্বিতীয় দিনের মতো আজ মরদেহ উত্তোলনের কার্যক্রম চলছে রায়েরবাজার কবরস্থানে। গতকাল মরদেহ উত্তোলনের কার্যক্রম উদ্বোধন করেন সিআইডি প্রধান। ‌ গতকাল দুইটি মরদেহ উত্তোলন করা হয়েছে। ‌ আজও মরদেহ উত্তোলনের কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়েছে এখনো চলমান রয়েছে। কার্যক্রম সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সিআইডি সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে নিহত পরিচয়হীন ১১৪টি মরদেহের মধ্যে দুইটি মরদেহ উত্তোলন করে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় কবর দেওয়া হয়েছে। পরে মরদেহগুলোর পরিচয় শনাক্তে সাতটি পরিবারের ১১ জন্য সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী ১১৪ জন অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্তে মরদেহ তোলা শুরু করেছে সিআইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!