1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া ৪ কোটি তরুণ ভোটার আর দেশের ১২ কোটি মানুষের অব্যক্ত আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। বৈঠক শেষে ডাকসুর ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েম সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই বিপ্লবের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না।সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে ইসির দেওয়া সাম্প্রতিক প্রজ্ঞাপনকে ‘স্বৈরতান্ত্রিক’ ও ‘অগণতান্ত্রিক’ হিসেবে আখ্যা দেন সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচন একটি উৎসবের বিষয়। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে ১৮ সালের ধাঁচে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, এই সিদ্ধান্ত বাতিল করা হবে এবং দ্রুতই নতুন প্রজ্ঞাপন আসবে।

নির্বাচনী দায়িত্ব থেকে বিএনসিসি-কে বাদ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনসিসি একটি সুসংগঠিত ও প্রফেশনাল ফোর্স। আনসারের চেয়েও অনেক ক্ষেত্রে বিএনসিসি সদস্যদের ট্রেনিং ও আচরণ বেশি পেশাদার। আমরা দাবি জানিয়েছি যেন তাদের পুনরায় নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। আইনগত কিছু জটিলতার কথা কমিশন বললেও বিষয়টি নিয়ে তারা রি থিংক (পুনরায় বিবেচনা) করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনী আমেজ নষ্ট করতে বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর, বিশেষ করে নারী প্রার্থীদের ওপর হামলা ও হুমকির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই ছাত্রনেতা। তিনি বলেন, ৫৬ হাজার বর্গমাইলজুড়ে যে নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে, তা নস্যাৎ করার অপপ্রয়াস চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন— যেখানে জয়ী যেই হোক, দিনশেষে যেন গণতন্ত্রের জয় হয়।

জুলাই প্রজন্মের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে সাদিক কায়েম বলেন, আমরা আবু সাঈদ ও শহীদ উসমান হাদির উত্তরসূরি। আমরা প্রতিটি কেন্দ্রে পাহারা দেব। কারা কারচুপি করতে চাচ্ছে, কারা পেছন থেকে কলকাঠি নাড়ছে— সবকিছুর ডকুমেন্টেশন আমরা রাখছি। কোনো অগণতান্ত্রিক শক্তিকে আমরা ক্ষমতায় বসতে দেব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!