1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী

প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টেলিভিশন খুললেই বিষোদগার করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। কিন্তু আপনাদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চাইতে গিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এখন আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন, মেয়েরা আসতে পারবে, এমপি-টেমপি হতে পারবে, সর্বোচ্চ পদে যেতে পারবে না। রাষ্ট্রের প্রধান হতে পারবে না। জামায়াতের আমির হতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আন্ডারে মন্ত্রী হতে পারছেন, এখন বলছেন জামায়াতের আমির কখনো মহিলা হতে পারবে না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক কোনো দলে ভালো কোনো জায়গায় ভালো পদ পাবেন না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে খাদ্যে বিষক্রিয়া করা হয়েছে। জুলুম,নির্যাতন,নীপিড়ন শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে যদি ধানের শীষে ভোট দেন।

এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!