1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রতিনিধি

জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ
বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ। এমন বিরল ঘটনা ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে। এসময় প্রায় ৩ মণ ইলিশ মাছ জাহাজে থাকা শ্রমিকরা ধরতে পারলেও, বাকি মাছগুলো সমুদ্রে লাফিয়ে পড়ে যায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ওই জাহাজের একটি ভিডিও ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

জানা যায়, কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটারেজ জাহাজটি গভীর সমুদ্রে চলার সময় হঠাৎই জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ। এ সময় বেশিরভাগ মাছ সাগরে ফিরে গেলেও শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।

স্থানীয় জেলেদের মতে, গভীর সমুদ্রে মাঝে মধ্যেই মাছের ঝাঁকে এমন আচরণ দেখা যায়। সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ দলবদ্ধ হয়ে চলাচল করে, এবং আমরা যখন মাছ শিকারে গিয়ে সমুদ্রে জাল ফেলি তখনও মাছের দলগুলো ছোটাছুটি করে এমন দৃশ্য আমাদের চোখে পড়ে। তবে জাহাজে এক সঙ্গে এত ইলিশ ওঠার ঘটনা অত্যন্ত বিরল।

জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন বলেন, আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ লাফিয়ে জাহাজে উঠে থাকে। সে সময় আমি জাহাজের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ জাহাজের শ্রমিকদের উল্লাস এবং চিৎকারে আমি দৌড়ে সামনে এসে দেখি জাহাজের ডেকে প্রচুর পরিমাণে ইলিশ লাফাচ্ছে এবং সমুদ্রে পড়ে যাচ্ছে। এ অবস্থায় জাহাজের শ্রমিকরা প্রায় তিন মণ ইলিশ সংগ্রহ করেছে, বাকি মাছগুলো সমুদ্রে চলে গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফ দিতে পারে। তবে যাই ঘটুক না কেন, সঠিকভাবে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা পালন হওয়ায় সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!