1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা

প্রতিনিধি

জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের ডাস সুজামেনট্রেফেন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে মিলিত হন দেশটিতে বসবাস ও গবেষণায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসকরা।

শহরের একটি মিলনায়তনে চিকিৎসকদের সংগঠন ‘অ্যার্জটে আউস বাংলাদেশ’ এ আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর মজাদার দেশীয় খাবার।

সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. জুবাইদা লায়লা, ডা. সুমাইয়া মোস্তাফা, ডা. শামিনা নাসরিন এবং ডা. শরিফা শারমিনসহ আরও অনেকে।

এসময় দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এ আয়োজনে জার্মানির নানা প্রদেশ থেকে সংগঠনের সদস্য ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!