1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জার্মানি গেলেন ফয়েজ আহমদ তৈয়্যব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জার্মানি গেলেন ফয়েজ আহমদ তৈয়্যব

প্রতিনিধি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেছেন। এর আগে এই কর্মকর্তা গত ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

আইসিটি ছাড়াও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ পেয়েছেন ফয়েজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি যান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব আজই দেশ ত্যাগ করেছেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি (ফয়েজ আহমদ তৈয়্যব) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ— উভয় বিভাগ থেকেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার পর ফয়েজ আহমদ তৈয়্যব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এ প্রেক্ষাপটেই তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে।

ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, এ বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা আনুষ্ঠানিক তথ্য নেই।

তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো কোনো ধরনের তথ্য পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!