1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত ছেড়ে বিএনপিতে মহেশখালীর সাবেক ভাইস চেয়ারম্যান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জামায়াত ছেড়ে বিএনপিতে মহেশখালীর সাবেক ভাইস চেয়ারম্যান

প্রতিনিধি

জামায়াত ছেড়ে বিএনপিতে মহেশখালীর সাবেক ভাইস চেয়ারম্যান
জামায়াতে ইসলামীর সঙ্গে ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে বিএনপিতে যোগ দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন। বেগম খালেদা জিয়ার স্মরণে মহেশখালী পৌর কৃষক দল আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে মাওলানা জহির উদ্দিনের একটি বক্তব্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে সদ্য সাবেক এই জামায়াত নেতা বলেন, আমি ৪০ বছর জামায়াতে ইসলামীর সাথে ছিলাম, তারা অর্ধেক মুসলমান আর অর্ধেক মুনাফেক। তাদের মুখে এক কথা অন্তরে এক কথা, এরা (বিএনপি) যেটা বলে স্পষ্ট বলে ফেলে, সত্য হোক বা মিথ্যা হোক।

তিনি বলেন, ১৯৭৮-৭৯ সাল থেকে আমি নিস্বার্থভাবে জামায়াতের সাথে জড়িত। ৩৫-৪০ বছর শ্রম-ঘাম দিয়েছি, টাকা দিয়েছি, ভোটও দিয়েছি সেখানে (জামায়াত), কিছু নেই। অথচ আমি তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধার করিনি, কোনো ক্ষমতা ব্যবহার করিনি।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে মাওলানা জহির উদ্দিন বলেন, জামায়াতের চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক ভালো, সেটি বুঝতে পেরে আমি এই দলে এসেছি।’

জানা গেছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মহেশখালী পৌর বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষকদল নেতা আবু তাহের বলেন, তিনি (জহির উদ্দিন) মহেশখালীর প্রবীণ মুরব্বি এবং সাবেক জনপ্রতিনিধি। তিনি ইচ্ছা প্রকাশ করায় আমরা তাকে বিএনপিতে স্বাগত জানিয়েছি।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় একটি অনুষ্ঠানে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জহির উদ্দিন।

ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জহির উদ্দিন। পরে তিনি জামায়াতের নেতা হিসেবে এলাকায় পরিচিত পান। জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে ২০১৪ সালে ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!