1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জাতীয় প্রেস ক্লাব আমার সেকেন্ড হোম’— তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জাতীয় প্রেস ক্লাব আমার সেকেন্ড হোম’— তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রতিনিধি

সাংবাদিক সমাজের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

তথ্যমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব তার ‘সেকেন্ড হোম’। এখানকার সাংবাদিকদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি স্মৃতিচারণ করে বলেন, একসময় প্রেস ক্লাবের ডালপুরি খেয়ে হরতাল-সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

বর্তমান দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, এখন তিনি গণমাধ্যমের দায়িত্বে রয়েছেন। সাংবাদিকদের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত দফার আলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নেওয়া হবে। এ বিষয়ে সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করতে চায়।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে প্রেস ক্লাবে আসায় সাংবাদিকরা আনন্দিত। গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার যাত্রায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের প্রধান দাবি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। অতীতে গণমাধ্যমকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা সত্য তুলে ধরবেন এবং সরকার সেই সত্যের ভিত্তিতে পদক্ষেপ নেবে— এটাই প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!