1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় চ্যাম্পিয়ন খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় চ্যাম্পিয়ন খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন

প্রতিনিধি

 

জাতীয় চ্যাম্পিয়ন খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন
বাংলাদেশ টেবিল টেনিসের জাতীয় নারী চ্যাম্পিয়ন খৈ খৈ মারমা। মাস দুয়েক আগে খৈ খৈ ও জাভেদ আহমেদ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র বিভাগে রৌপ্য জেতেন। রাঙমাটি জেলার রাজস্থলী উপজেলার প্রত্যন্ত এক গ্রামে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন খৈ খৈ। রাঙামাটি জেলা প্রশাসন কৃতি খেলোয়াড়কে বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘খৈ খৈ রাঙামাটির গর্বিত সন্তান। জেলা প্রশাসনের পক্ষ থেকে খৈ খৈ’কে বাড়ি করে দেয়া হবে। মন্ত্রণালয় বা অন্য কোনো সংস্থার নির্দেশনা নয়, জেলা প্রশাসন স্বেচ্ছায় একজন কৃতি ক্রীড়াবিদের পাশে দাড়িয়েছে। খৈ খৈয়ের উপজেলায় জায়গা থাকলেও সেখানে তাদের আত্নীয়-স্বজন ও বসবাস কম। তাই এখন যে গ্রামে রয়েছে, সেখানের জায়গায় স্থায়ী ঘর তৈরি করা হবে।’

পাহাড়ী এলাকায় বাড়ি খৈ খৈ মারমার। নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত বেশ কঠিনই। এরপরও বেশ দ্রুতই আশ্বাস বাস্তবায়নের আশ্বাস জেলা প্রশাসকের, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খৈ খৈয়ের বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আমি থাকি বা না থাকি তার বাড়ি হবে। পাহাড়ি এলাকা মাটির গঠনের ওপর নির্ভর করে প্রকৌশলী ডিজাইন করবে। এরপর সেটা দ্রুতই বাস্তবায়ন হবে।’

জেলা প্রশাসন থেকে এমন খবর পাওয়ায় বেশ উচ্ছ্বসিত খৈ খৈ মারমা। তিনি বলেন, ‘আমার পরিবারের জন্য খুব উপকার হবে। জেলা প্রশাসক, ইউএনও স্যার আমার বাড়িতে একটি জায়গা দেখেছেন। আমাদের সম্মতিতেই বর্তমান ভিটাতেই ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।’

পার্বত্য জেলায় ভূমি সংক্রান্ত অনেক সমস্যা থাকে। খৈ খৈয়ের পারিবারিক জায়গা থাকায় সেই সংকট নেই।

টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটিতে আজ রদবদল হয়েছে। সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমনের পরিবর্তে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে নেয়া হয়েছে। হাসান মুনীর সুমন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে গঠিত অ্যাডহক কমিটিতেও তাকে সহ-সভাপতি রাখা হয়। সেই কমিটি প্রায় এক বছর হওয়ার পথে তখন পরিবর্তন আনল জাতীয় ক্রীড়া পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!