1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন

প্রতিনিধি

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায়, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি এমন একটা সংসদ চায় যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। এ নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয়, এবারের নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন, সুতারং আমরা মনে করি এ নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

এই নির্বাচন জাতির বাক বদলে দেবে, গণতন্ত্র দৃঢ়ভিত্তির ওপর দাঁড়াবে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!