1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জব্দকৃত বালু নিলামে বিক্রি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

জব্দকৃত বালু নিলামে বিক্রি

নওগাঁ প্রতিনিধি :

মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বছরের কারাদণ্ড নওগাঁর মান্দায় আত্রাই নদী’র ইজারা বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজার রহমান নামে একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির মুন্সি।

তিনি জানান, “আত্রাই নদী’র” ইজারা বহির্ভূত (পাঁঠাকাটা বাজারের উত্তর-পশ্চিমে) আয়াপুর মৌজার ভাটি অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের মোজাহারের ছেলে আজিজার রহমান (৪৩) কে মাটি ও বালু মহাল ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় অবৈধভাবে উত্তোলনকৃত বালুগুলো জব্দ করা হয়। এরপর জব্দকৃত বালুগুলো গত ২৮ ফেব্রুয়ারি নিলামে বিক্রয় করা হয়েছে। পরবর্তীতে ওই বালু বিক্রয়ের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো.গোলাম মওলা বলেন, নওগাঁর মান্দায় আত্রাই নদীর ভাটি অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গত ২৬ ফেব্রুয়ারি একজনকে এক বছরের কারাদন্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে এবং অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করার পর তা গত ২৮ ফেব্রুয়ারি ২ লক্ষ ৭২ হাজার টাকায় নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!