1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক

প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্তের অভিভাবক।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক যুবকের নাম আজাদ। তিনি লালবাগ এলাকায় থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এসময় তাকে আটক করেন শিক্ষার্থীরা। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনা ঘটছে। সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় তিনি এ চুরির সঙ্গে জড়িত। সিসিটিভির ফুটেজের সঙ্গে তার শারীরিক বৈশিষ্ট্য, পরনের কাপড়সহ হাতের কাটা দাগ, আংটি, ঘড়ি সবকিছুর মিল পাওয়া যায়।

ক্ষতিপূরণ পাওয়া আট শিক্ষার্থী হলেন– আইন বিভাগের মেহেদী, ইতিহাস বিভাগের মোমিন, ফিন্যান্স বিভাগের তাইজুল, আইন বিভাগের শান্ত, দর্শন বিভাগের হৃদয়, মার্কেটিং বিভাগের সবুজ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাদ্দাম, হিসাব বিজ্ঞানের মিলন।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় আমরা তাকে আটক করি। পরে বিগত সময়ে সাইকেল চুরির সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি তিনি আসলে সাইকেল চোর।

এ বিষয়ে অভিযুক্ত আজাদ বলেন, আমি কোনো চুরি করিনি। আমি এ বিষয়ে জানি না।

অভিযুক্তের বড় ভাই আরমান বলেন, ও সবসময় আমাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল বাড়িতে বলেছে তার একটা দাওয়াত আছে। রাতেও বাড়ি ফেরেনি। ও নেশাও করে। হয়ত নেশার ঘোরে এসব করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!