1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জন্মদিনে কবি আল মাহমুদ বললেন ‘সবাইকে শুভেচ্ছা’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জন্মদিনে কবি আল মাহমুদ বললেন ‘সবাইকে শুভেচ্ছা’

প্রতিনিধি

অনেকটা বাকহীনই বলা চলে কবিকে। তবুও জন্মদিনে পাঠকভক্তদের নানা আয়োজন তাকে ঘিরে।

নিজের বাসায় ৮৩তম জন্মদিনের ঘরোয়া আয়োজনে তাকে পরানো হয়েছিল রঙিন একটা পাঞ্জাবি। অসুস্থ শরীরে সোফায় বসে জন্মদিনের কেক কাটেন।

অনুভূতি প্রকাশ করতে বললে বেশ অনেক সময় নিয়ে কিছুটা অস্পষ্টভাবে দুটো শব্দ উচ্চারণ করলেন- ‘সবাইকে শুভেচ্ছা’।

বুধবার বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিনে অংশ নিয়ে তার শুভানুধ্যায়ীরা কবিকে স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ১১ জুলাই কবি আল মাহমুদের জন্মদিনকে বাংলা কবিতা দিবস ঘোষণারও দাবি জানান।

সকাল থেকেই কবি আল মাহমুদের মগবাজারের বাসভবনে হাজির হয়েছিলেন তার গুণগ্রাহীরা। আল মাহমুদ ফাউন্ডেশন ও ফেসবুক ফ্যানপেজ প্রিয় আল মাহমুদের যৌথ আয়োজনে এ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাঈদ চৌধুরী রচিত আল মাহমুদের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদ’ মোড়ক উন্মোচিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবিদ আজম। আল মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন- কবি জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর, শাহীন রেজা, সাহিত্যিক সাঈদ চৌধুরী, আর জে জহিরুল ইসলাম টুটুল, বাচিকশিল্পী মাহবুব মুকুল, কবি সাকিরা পারভীন প্রমুখ।

তারা বলেন, আল মাহমুদের সাহিত্যকর্মকে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। একজন ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা হিসেবে আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার এবং তার জন্মদিনকে (১১ জুলাই) ‘বাংলা কবিতা দিবস’ হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানানো হয়।

ফুল দিয়ে শুভেচ্ছা জানায়- স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, বাংলাদেশ কালচারাল একাডেমি, রেডিও টুডে, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র, প্রাইম ভিশন অনলাইন টেলিভিশন, নবধারা, কবি এবং কবিতা, ফুলকুঁড়িসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

আয়োজনে জানানো হয়, কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে অচিরেই বের হতে যাচ্ছে ১৪ খণ্ডে আল মাহমুদ রচনাবলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!