1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের রায়কেই মেনে নেব : ডা. এসএম খালিদুজ্জামান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জনগণের রায়কেই মেনে নেব : ডা. এসএম খালিদুজ্জামান

প্রতিনিধি

জনগণের রায়কেই আমরা মেনে নেব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

ডা. খালিদ বলেন, জনগণই একটা দেশের সর্বোচ্চ শক্তি। নির্বাচন হলো তাদের সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচনে শুধু সরকার পরিবর্তন নয়, একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের একটা মাধ্যমও। আজ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীরা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। সবাই রাতভর জেগে আছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা চাই এমন পরিবেশ থাকুক।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটা ঈদ উৎসবের মতো দিনটি পালন করছেন মানুষ। সকাল থেকেই ভোটাররা আসছেন। আমরা এটা ধরে রাখতে চাই। একটা নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু জনগণের রায়কে আমরা মেনে নিতে চাই। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা তাদেরই মূল্যায়ন করতে চাই। আশাকরি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!