1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের আস্হা অর্জনে পুলিশকে পেশাদারিত্বর প্রতি আরো আন্তরিক হতে হবেন: এসপি মাসুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জনগণের আস্হা অর্জনে পুলিশকে পেশাদারিত্বর প্রতি আরো আন্তরিক হতে হবেন: এসপি মাসুদ

মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)

জনগণের আস্হা অর্জনে পুলিশকে পেশাদারিত্বর প্রতি আরো আন্তরিক হতে হবেন: এসপি মাসুদ

পুলিশ সুপার কার্যালয় কতৃক আয়োজিত মতবিনিময় সভায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ সদস্যদের আরও পেশাদারত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাররা এবং জেলার ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!