1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে : সাঈদ আল নোমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে : সাঈদ আল নোমান

প্রতিনিধি

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের পর তিনি এ মন্তব্য করেন।

কবর জেয়ারতের পর নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে।

কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!