1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জকসু নির্বাচন : সময়ের সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জকসু নির্বাচন : সময়ের সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি

প্রতিনিধি

জকসু নির্বাচন : সময়ের সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের উপস্থিতি। উপস্থিত এসব ভোটারদের মধ্যে বেশিরভাগই নারী ভোটার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে সকাল থেকে ভোটার কাস্টিং-এর সংখ্যা আশানুরূপ নয় বলে জানিয়েছেন প্রার্থীরা।

ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কেএম রাকিব বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।

ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ভোটাররা ক্যাম্পাসেই আছে। তারা পরিস্থিতি অবজারভেশন করছে এবং নিজেরা সময় নিয়েই যোগ্য প্রার্থীদের ভোট দেবে বলে আশা রাখি। যারা এখনো আসেননি তাদের অনুরোধ করবো, ভোট দিতে আপনারা ক্যাম্পাসে আসুন।

বিভিন্ন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত ২৫ শতাংশের মতো ভোট কাস্টিং হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও এখন উপস্থিতি অনেকটাই বেড়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, সকাল থেকে প্রচণ্ড শীত থাকায় আসতে দেরি হয়েছে। ভোটের পরিবেশ অনেক ভালো। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছে।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!