ইপেপার / প্রিন্ট
পাবনার আটঘরিয়ায় নিজের চার বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিযুক্ত মা রিমা খাতুন(২৫)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে রিমাকে রশি থেকে নামিয়ে থানায় খবর দিলে ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মরদেহ মায়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠান এবং রিমাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে তারা আইননুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নিহত তাওহীদের দাদি রহিমা তার পুত্রবধূর এই অপকর্মের জন্য ফাঁসির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।