1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রহত্যা চেষ্টার আসামি শাহ-আলম এখন জেলহাজতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ছাত্রহত্যা চেষ্টার আসামি শাহ-আলম এখন জেলহাজতে

উপজেলা প্রতিনিধি, সাভার 

সাভারে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা সেই শ্রমিকলীগ নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তিনি পোশাকখাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, ছাত্র-জনতা হত্যাচেষ্টা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

রবিবার (৮ জুন) শাহ-আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। এর আগে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাকে আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেপ্তার শাহ-আলম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রামজিশান্তি গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি শ্রমিক রাজনীতিতেও নাম লেখান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি লোকজন নিয়ে  হামলা করেন। তবে অজানা শক্তির কারনে তিনি ছিলেন ধরা ছোয়ার বাইরে। সম্প্রতি ব্যবসা, দখল, ডাকাতিসহ শ্রমিক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় বিচারক।

এব্যাপারে স্থানীয় এক শ্রমিক নেতা বলেন, শাহ-আলম শ্রমিক লীগ নেতা পরিচয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক খাতে দাপিয়ে বেড়ান বিগত সময়ে। এখন ফ্যাসীবাদ সরকারের পতন হলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রোগ্রামের নামে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা মামলার আসামি।  এজন্য তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানার মাধ্যমে আদালতে পাঠিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেপ্তার করায় খুশি শ্রমিক শ্রেণীর মানুষ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন বলেন, শাহ-আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে থানায় হস্তান্তর করলে তাকে আদালতে পাঠানো হয়। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন বলে জানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!