1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্র-জনতার আন্দোলনে হামলা, সাবেক এমপি মানিকের জামিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ছাত্র-জনতার আন্দোলনে হামলা, সাবেক এমপি মানিকের জামিন

প্রতিনিধি

গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন মঞ্জুর করেন। অসুস্থ ও বয়স বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। মানিক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পদে রয়েছেন।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি। ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে তাকে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।

পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তার জামিন আবেদন করেন।

মানিকের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন ঢাকা পোস্টকে জানান, তারা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগেও ভুগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!