1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তার হলেন– মো. আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মো. মারুফ, সাব্বির ও আলিফ।

বুধবার (১৯ জুন) রাতে কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, বুধবার রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানায় একটি চুরির মামলা হয়।তিনি বলেন, মামলাটির ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে মো. ইমরান হোসেন মোল্লা বলেন, গ্রেপ্তাররা পেশাদার চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।

কামরাঙ্গীরচর থানার মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!