ইপেপার / প্রিন্ট
হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও চোটের কারণে গত কয়েক দিন পূর্ণ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্টিয়েলের পরিবর্তে রাইট-ব্যাকে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। আলজেরিয়ার বিপক্ষেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মলিনা।
তবে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর, মন্টিয়েলের চোট গুরুতর নয়। দল আশা করছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে পাওয়া যাবে।
ডিফেন্সে এই একটি পরিবর্তন ছাড়া কোচ লিওনেল স্কালোনির একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা।