1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেয়ারম্যান প্রার্থীর একই পোস্টারে মুজিব-জিয়া-তারেকের ছবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চেয়ারম্যান প্রার্থীর একই পোস্টারে মুজিব-জিয়া-তারেকের ছবি

প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তি নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে পোস্টারে শেখ মজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় ফাহিম হাসান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনী পোস্টার এলাকায় টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। ওই পোস্টারের উপরের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডানপাশে জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।

এছাড়া পোস্টারে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করেছেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করব। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, তাই দুজনের ছবিই আমি রেখেছি। আর তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, তিনি এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে এ ছবিগুলো রাখিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!