1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেকপোস্ট দেখে পালালেন চালক, গাড়িতে মিললো এক লাখ ইয়াবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

চেকপোস্ট দেখে পালালেন চালক, গাড়িতে মিললো এক লাখ ইয়াবা

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থানার মেরিনার্স রোড চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচারেরর তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। থানার মেরিনার্স রোডে অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় চালক কিছুটা দূরে গাড়ি থামিয়ে পালিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, যানজট থাকায় তখন চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গাড়িটি জব্দ করে তল্লাশি করা হলে ব্রেক ঢালার ভেতর লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে দশটি বড় ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা ছিল। গাড়ির চালক ও ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!