1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মান্দায় গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মান্দায় গ্রেপ্তার

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার:

 

 

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুদ রানাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মোঃ মোকসেদ আলী শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার মামলা নম্বর সিআর ২৫৭/২৪। চেক জালিয়াতি মামলায় আদালত মাসুদ রানাকে ১ বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করলে তা মান্দা থানায় পৌঁছায়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল বাঙালপাড়া গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশি পাহারায় তাকে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। অপরাধ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!