1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিলেন:বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিলেন:বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিলেন:বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

আজ সোমবার (২৯ শে ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব। (এবি পার্টি)আব্দুল্লাহ আল মামুন। এনসিপি’র মোল্লা এহসান ফারুক।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম। (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন। ইসলামী আন্দোলন মো.জহুরুল ইসলাম,
মনোনয়নপত্র জমা কালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে।মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে সোমবার বিকাল সাড়ে ০৪:৩০ পর্যন্ত ১১ জন প্রার্থীই আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ শে ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!