1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে জামায়াত আমির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চুয়াডাঙ্গায় হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপির ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জুয়েলারি ব্যবসায়ী ও জামায়াত কর্মী হাফিজুর রহমান (৫২) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী হাফেজ মাওলানা মফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান।

এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎসকদের দেন।

পরে জামায়াত আমির আহত মফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ইউনিয়ন আমির মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হন।

এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত রোববার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!