1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব

প্রতিনিধি

চীনের ঝচিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত ‘বোঝউ কাপ ২০২৫ : ফরেন কালচারাল ট্রেড ট্যালেন্টস সিলেকশন কম্পিটিশন’-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী শাকিল আহমেদ। তিনি দেশটির সিচুয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত।

হাংজু শহরে চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আওতাধীন চায়না ফরেন ল্যাংগুয়েজ পাবলিশিং অ্যাডমিনিস্ট্রেশন, সিনোলিঙ্গুয়া পাবলিশিং হাউস, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শাকিল আহমেদ তার জমাকৃত ভিডিও ‘Bangladesh Meets China : A Tale of Two Cultures’-এ চীনা ও বাংলাদেশি সংস্কৃতির মিল, পারস্পরিক বোঝাপড়া এবং শিক্ষা ও ভ্রমণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিং উপস্থাপন করেন।

এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং চীনের সঙ্গে তাদের অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা।

প্রতিযোগিতায় ৮৬টি দেশ ও অঞ্চলের ৪ শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রত্যেকে একটি করে ভিডিও জমা দেন। যেখানে চীনে তাদের অভিজ্ঞতা, সংস্কৃতি বিনিময় এবং শিক্ষা জীবনের গল্প তুলে ধরেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!