1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চানখারপুল মামলার রায় পুনর্বিবেচনার দাবি জানাল শহীদ পরিবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চানখারপুল মামলার রায় পুনর্বিবেচনার দাবি জানাল শহীদ পরিবার

প্রতিনিধি

জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে শহীদ পরিবারের সদস্যরা। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

স্মারকলিপি সোমবার (২৬ জানুয়ারি) ঘোষিত রায়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে প্রদান করেন। উপস্থিত ছিলেন আন্দোলনের বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা।

শহীদ পরিবার স্মারকলিপিতে উল্লেখ করেছেন, রায় আইনগতভাবে সংগত নয়। সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি, যা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রিন্সিপাল অফেন্ডারদের অপর্যাপ্ত শাস্তি ও সুপিরিয়র কর্মকর্তাদের মৃত্যুদণ্ড আরোপের কারণে রায়ের স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে।

তারা আরও উল্লেখ করেছেন, রায়টি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি হওয়ায় ১৪০০ শহীদ পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং এটি ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় নেতিবাচক নজির স্থাপন করতে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জুলাই আন্দোলনের চেতনার প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে রায় পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা স্বাক্ষর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!