1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির পরিবর্তে শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান না নেওয়ায় কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে এই নির্বাচনকে ঘিরে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!